জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশ আমাদের সবার অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ভিত্তি।’ শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫০টি মন্দিরে ব্যক্তিগত তহবিল থেকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেন তিনি। অনুষ্ঠানে হুইপ দুলু বলেন, সাম্প্রতিক সময়ে নাটোরে ৩৫টি এবং পুরো রাজশাহী বিভাগে ৩৫১টি পূজামণ্ডপ বেড়েছে। তাঁর মতে, পূজামণ্ডপের সংখ্যা বৃদ্ধি হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে নির্ভয়ে, নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালনের আগ্রহের প্রতিফলন। তিনি বলেন, ‘আপনাদের সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও স্বাধীনভাবে পূজা উদযাপন করতে যে আগ্রহ ও স্পৃহা দেখাচ্ছেন, তা একটি ইতিবাচক লক্ষণ। আমি মনে করি, এ জন্য আপনাদের তারেক রহমানের সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত।’ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বক্তব্য উল্লেখ...
নওগাঁর বদলগাছীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০৮টি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আগেভাগেই মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। উৎসবের আনন্দে যেন কোনো...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের ৩ নেতা-কর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস)...
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুসরণের নির্দেশনা থাকলেও নওগাঁর বদলগাছীতে তা যথাযথভাবে মানা হয়নি বলে অভিযোগ উঠেছে।...
সাধারণ এক আবাসিক সংযোগে মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে মাগুরায় ইস্যু করা হয়েছে অবিশ্বাস্য ৫০৬ কোটি ৮৩ লাখ ১১...
ভারতীয় ইলিশের আগ্রাসনে হুমকির মূখে দেশীয় ইলিশ
“দেশে ইলিশের উৎপাদন কমে গিয়ে বাজারের চাহিদা মেটাতে প্রতিবেশী দেশের ওপর নির্ভর করতে হলে তা ইলিশের ভবিষ্যতের জন্য বড় ধরনের...
নবজাতকসহ ১০ বাংলাদেশিকে উদ্ধার করে প্রশংসায় ভাসছে বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নবজাতকসহ ১০ জনকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা...
বড় রদবদল ভূমি প্রশাসনে
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল করে বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৮ জন সহকারী কমিশনারকে (ভূমি) বদলিপূর্বক পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের...
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
মাগুরার আলোচিত আট বছর বয়সী শিশু আছিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।...
শৃঙ্খলা ফেরাতে ‘অটো ফাইন সিস্টেম’ এর আওতায় আসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ। এর আওতায় আসছে...