দীর্ঘ অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

এম জসিম উদ্দিন, কক্সবাজার।
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

 

 

 

দীর্ঘ অপেক্ষা ও প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে পর্যটক নিয়ে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে প্রথম জাহাজ। 

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টায় কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকে ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় পর্যটকবাহী জাহাজ ‘এমভি বার আউলিয়া’।

 

জাহাজটি সেন্টমার্টিনে পৌঁছে পর্যটকদের নিয়ে বেলা আড়াইটায় কক্সবাজারের উদ্দেশ্যে ফিরে আসার কথা রয়েছে।

 

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণের সুযোগ চালু হলেও প্রশাসনিক ও অনুমোদনসংক্রান্ত জটিলতার কারণে এতদিন জাহাজ চলাচল শুরু করা সম্ভব হয়নি। ফলে পর্যটন মৌসুম শুরু হলেও জাহাজ চলাচল না করায় দ্বীপ ভ্রমণে আগ্রহী পর্যটকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

 

পরে নৌপরিবহন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর প্রয়োজনীয় অনুমোদন এবং কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতি পাওয়ার পর জাহাজ চলাচলের পথ সুগম হয়।

 

ঢাকার উত্তরা থেকে আসা ঘুরতে আসা পর্যটক শফিউল আলম বলেন, পরিবার নিয়ে আজ কক্সবাজারে তিন দিন, এই সিজনের প্রথমেই সেন্টমার্টিন যেতে পারছি এটি আমাদের অত্যন্ত আনন্দ দিচ্ছে। আমাদের ছেলেমেয়েরা ভালো করে ঘুমায়নি সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব বলে। 

সেবার মান ঠিক থাকলে সেন্টমার্টিন উৎসবমুখর হয়ে উঠবে আমি মনে করি। 

 

অবশেষে প্রথম জাহাজের যাত্রা শুরুর মধ্য দিয়ে সেন্টমার্টিনের পর্যটন মৌসুমে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরবে বলে আশা করছেন পর্যটনসংশ্লিষ্টরা।

 

উল্লেখ্য, দীর্ঘদিনের অপেক্ষার পর জাহাজ চলাচল শুরু হওয়ায় সেন্টমার্টিন ভ্রমণে আগ্রহী পর্যটকদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL