ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

অধিকৃত পশ্চিম তীরে ১১টি নতুন বসতি স্থাপনের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ইসরাইল। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে পশ্চিম তীরে নতুন করে ৮৯৫টি বসতি ইউনিট যুক্ত হবে।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের উপনিবেশ ও দেয়াল প্রতিরোধ কমিশন।

শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত কমিশনের সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়, এসব পরিকল্পনায় তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন আবাসন ইউনিট নির্মাণ, কৃষিজমি ও খোলা জায়গাকে নগর ও শিল্পাঞ্চলে রূপান্তর এবং বসতির সম্প্রসারণে প্রয়োজনীয় সেবার পরিধি বাড়ানো।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL