অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছি : কোয়াব সভাপতি মিঠুন

স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

‘অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছি’—এমন ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ভাবছিলাম মানুষ চোখ খুলবে, পরে বুঝলামৃ এখানে চশমার অভাব নেই, অভাব শুধু চোখ খুলে সত্যিটা দেখার ইচ্ছের।’ তবে স্ট্যাটাসে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা নির্দিষ্ট ঘটনার নাম উল্লেখ করেননি মিঠুন। ফলে ঠিক কোন বিষয়কে ইঙ্গিত করে তিনি এমন মন্তব্য করেছেন, তা স্পষ্ট নয়।
কোয়াব সভাপতি হিসেবে মিঠুনের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ক্রিকেটারদের স্বার্থ, অধিকার ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কোয়াবের কার্যক্রমের মধ্যেই তার এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য সামনে এলো। এর আগে বিভিন্ন সময়ে ক্রিকেটারদের সুযোগ-সুবিধা ও ঘরোয়া ক্রিকেটের নানা বিষয় নিয়ে সরব হয়েছে কোয়াব। তবে এবারের স্ট্যাটাসে মিঠুন কোনো নির্দিষ্ট প্রসঙ্গ উল্লেখ না করায় তার বক্তব্যের পেছনের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL