এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাংলাদেশ নারী ক্রিকেট দল। সবুজ বাংলা ছবি:
বাংলাদেশ নারী ক্রিকেট দল। সবুজ বাংলা

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ নারী এশিয়া কাপ ও সেপ্টেম্বরে চীনের আইচি নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়া কাপ ও এশিয়ান গেমস ক্রিকেট; দুই টুর্নামেন্টের জন্যই বাংলাদেশের একই দল রাখা হয়েছে। নেতৃত্বে রয়েছেন যথারীতি নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার ডেপুটি হিসেবে রয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। দলে আছেন শারমিন সুলতানা, সোবহানা মোস্তারির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

বাংলাদেশের স্কোয়াড- নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুরাইয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা। 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL