জ্যোতির পদত্যাগ

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব ছাড়ার বিষয়টি বিসিবিকে মেইলে জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। চলতি এশিয়ান গেমস শেষেই অধিনায়কত্ব ছাড়ছেন তিনি। ফলে এখন নতুন অধিনায়কের খোঁজে মাঠে নামতে হচ্ছে বিসিবিকে। ২০২২ সালে অধিনায়কত্ব পাওয়ার পর চার বছর বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়ক থাকার সময়ে অনেকবারই সমালোচনার মুখে পড়তে হয়েছে জ্যোতিকে। সম্প্রতি তার ব্যাটিং ফর্মটাও সেভাবে ভালো যাচ্ছে না। দলের পারফরম্যান্সও ঠেকেছে তলানিতে। সর্বশেষ এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ। গ্রুপ পর্বে হেরেছে শ্রীলঙ্কার কাছে। বাকি দুই ম্যাচ জিতলেও দাপট দেখাতে পারেনি দল।
এখন প্রশ্ন হচ্ছে, জ্যোতির বদলে কে পাচ্ছেন টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব? আলোচনায় আছে নাহিদা আক্তার এবং সোবহানা মোস্তারীর নাম। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন নাহিদা-মোস্তারী। জ্যোতি অধিনায়ক থাকার সময়ে তার ডেপুটি ছিলেন নাহিদা।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, (নিগার) সুলতানার জায়গা (অধিনায়ক হিসেবে) নেওয়ার মতো খুব বেশি ক্রিকেটার আমাদের হাতে নেই। তবে যেহেতু তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তাই আমাদের কাউকে খুঁজে বের করতে হবে। ছোট সংস্করণে তাদের অবস্থান বিবেচনায় নাহিদা (আক্তার) ও সোবহানা (মোস্তারী) শক্তিশালী দাবিদার। বর্তমানে এশিয়ান গেমসে খেলতে জাপানে রয়েছে বাংলাদেশ দল।
 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL