সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে পর্তুগাল ফুটবল ফেডারেশন শাস্তি দিয়েছে বিশ্বের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তবে এই শাস্তিকে ‘নামমাত্র’ বলা চলে।
৪১ বছর বয়সী রোনালদো বদলি খেলোয়াড় হিসেবে ওয়ার্ম-আপ করার নির্দেশ পেলেও শেষ পর্যন্ত মাঠে নামার সুযোগ পাননি। কোচের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার আগেই দল ছেড়ে চলে যান তিনি।
প্রায় ২৮৬ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে তাকে, যা পর্তুগালের একটি হোম ম্যাচের একজোড়া টিকিট কেনার জন্যও যথেষ্ট নয়। এছাড়া ৩০ দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। স্কাই স্পোর্টস জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ৩০ সেপ্টেম্বর তার দল ছেড়ে চলে যাওয়ার দিন থেকেই কার্যকর হবে।
পরবর্তী আন্তর্জাতিক বিরতি ৩০ দিনের বেশি দূরে থাকায় এই শাস্তির আইনগত প্রভাব নামমাত্রই বলা চলে। তবে মূল প্রশ্ন থেকে যাচ্ছে কোচ জর্জ জেসুসকে নিয়ে।
রোনালদোর এই আচরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্ট হট্টগোলে কোচ জেসুস মোটেও সন্তুষ্ট নন। তাছাড়া রোনালদোর বয়স এখন ৪২-এর কাছাকাছি। ক্যারিয়ারে ১,০০০ গোলের মাইলফলক ছোঁয়ার দৌড়ে জাতীয় দলে অনুপস্থিত থাকা তার জন্য বড় ধাক্কা।
রোনালদোকে ছাড়াও পর্তুগাল দল বেশ ছন্দে রয়েছে। তাকে ছাড়াই দল ৩টি ম্যাচ জিতেছে এবং এই ম্যাচগুলোতে মোট ৮টি গোল করেছে পর্তুগাল।
এখন দেখার বিষয় হলো, আগামী মাসের আন্তর্জাতিক বিরতিতে কোচ জেসুস তাকে দলে ডাকেন কি না!