প্রথমবার বিদেশি লিগে ডাক পেলেন রুবেল

স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

সবশেষ টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে বল হাতে আলো ছড়িয়েছিলেন মোহাম্মদ রুবেল। বাংলাদেশ এইচপির এই ক্রিকেটার এবার ডাক পেলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সব ঠিক থাকলে আসন্ন নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরে খেলবেন এই রহস্য স্পিনার। প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন রুবেল। সাকিব আল হাসানের দল পোখারা এভেঞ্জার্সে খেলবেন তিনি। পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এনপিএলে দল পেলেন রুবেল। এর আগে কর্ণালি ইয়াকসের হয়ে ডাক পেয়েছেন আরিফুল ইসলাম। দল পেয়েছেন জিসান আলমও। 
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলিও প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার সুযোগ পেয়েছেন। কর্ণালি ইয়াকসের জার্সিতে মাঠে নামবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL