বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও লুসি হ্যামিল্টনকে ছাড়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে নিউজিল্যান্ডের সঙ্গে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে উভয়েই ফিট হয়ে উঠবেন বলে অজিদের প্রত্যাশা। বাংলাদেশের বিপক্ষে ব্রিসবেনে হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন তালিয়া ম্যাকগ্রা।আগামী ৯-১৪ অক্টোবর হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার তিনটি ওয়ানডে। ওই সিরিজ শেষে সিডনিতে ১৮-২২ অক্টোবর তিনটি টি-টোয়েন্টিতে লড়বে স্বাগতিক নারী দল ও নিউজিল্যান্ড। পিঠের ইনজুরির কারণে উভয় সিরিজেই খেলতে পারছেন না ডারসি ব্রাউন। এ ছাড়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা গ্রেস হ্যারিস বাদ পড়েছেন। প্রায় একই স্কোয়াড নিয়ে বাংলাদেশ ও কিউই মেয়েদের আতিথ্য দেবে অস্ট্রেলিয়া।

অনুশীলনের সময় হ্যামিল্টন ঊরুর পেশিতে সামান্য চোট পেয়েছেন। তবে নারী জাতীয় দলের নির্বাচক শন ফ্লেগলার জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য এই বাঁ-হাতি বোলার সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। অ্যালান বর্ডার ফিল্ডে ছয় দিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য অস্ট্রেলিয়ার হাতে বর্তমানে মাত্র ১২ জন খেলোয়াড় রয়েছেন।

ফ্লেগলার জানান, ডব্লিউএনসিএলের (নারী জাতীয় ক্রিকেট লিগ) পরবর্তী রাউন্ডের ম্যাচের পর তারা সম্ভবত দলে আরও একজন খেলোয়াড় যুক্ত করবেন। চোটের কারণে ব্রাউনকে হয়তো কিছু সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তবে অক্টোবরের শেষে শুরু হতে যাওয়া বিগ ব্যাশের কোনো এক পর্যায়ে তার মাঠে ফেরার আশা রয়েছে।

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াড

নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধুমাত্র টি২০), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা, সোফি মলিনেক্স (অধিনায়ক), বেথ মুনি, এলিসে পেরি, মেগা শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL