বাংলাদেশ ফুটবল লিগ

মোহামেডানের খেলা পেছানোয় ব্রাদার্সের আপত্তি, সূচি বদলের দাবি আবাহনীরও

স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

ফিফা আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ। এই টুর্নামেন্টের জন্য জাতীয় দলের স্কোয়াডে আছেন মোহামেডানের ৯ জন খেলোয়াড়। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। অথচ একই সময়ে মোহাডেমানের লিগ ও ফেডারেশন কাপে খেলা রয়েছে। অধিকাংশ খেলোয়াড়কে দলে না পাওয়ার কারণে লিগ কমিটির কাছে ২৫ ও ২৯ সেপ্টেম্বরের ম্যাচ দুটি পিছিয়ে দেওয়ার অনুরোধ করে মোহামেডান। তাদের অনুরোধ রেখেছে কমিটি। ২ অক্টোবর ফকিরেরপুলের সঙ্গে লিগ ও ৬ অক্টোবর তারা আরামবাগের বি পক্ষে খেলবে ফেডারেশন কাপের গ্রুপ পর্বের ম্যাচ।
লিগ কমিটি শুধু মোহামেডানের খেলার সময়সূচি পরিবর্তন করার পর প্রতিবাদ জানিয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। সকল ক্লাবের প্রতি সমান আচরণ ও নির্ধারিত ফিক্সচার অনুসরণের অনুরোধ জানিয়ে তারা বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে চিঠি দিয়েছে। সিটি ক্লাবের কাছে ৩-০ গোলে হেরে লিগ শুরু করা ক্লাবটি লিখেছে, ‘দ্বিতীয় রাউন্ড শুরুর পূর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের খেলার সময়সূচি পরিবর্তন করা এবং একই সময়ে অন্যান্য ক্লাবের খেলা পূর্বনির্ধারিতভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্তটি ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের কাছে অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ বলে প্রতীয়মান হয়েছে।’ ব্রাদার্স সূচি পরিবর্তন করায় আপত্তি জানিয়ে লিখেছে, ‘ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের পক্ষ থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের খেলার সময়সূচি পরিবর্তন করে অন্যান্য ক্লাবের খেলা পূর্বনির্ধারিতভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে আমাদের সুস্পষ্ট আপত্তি ও প্রতিবাদ জানাচ্ছি এবং সকল ক্লাবের প্রতি সমান আচরণ ও ন্যায্যতার ভিত্তিতে লিগ পরিচালনার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।’ দ্বিতীয় রাউন্ডের নির্ধারিত সূচি অপরিবর্তিত রেখে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে খেলা পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে তারা, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও ফকিরেরপুল ইয়াংমেনস ক্লাবের মধ্যকার খেলা অনুষ্ঠিত হওয়ার পরপরই ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের খেলাটি আয়োজন করা হলে ক্লাব কর্তৃপক্ষ তাতে অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। অন্যথায় লিগ কমিটির অধীনে পরবর্তী সকল খেলার অংশগ্রহণ হইতে বিরত থাকব।’
এদিকে আবাহনীও আগামী ২২ ও ২৬ সেপ্টেম্বরের ম্যাচ দুটি পিছিয়ে দেওয়ার আহ্বান করেছে। তারা জানিয়েছে, জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে তাদের চার জন খেলোয়াড় আছে, যার মধ্যে দুজন ইনজুরিতে পড়েছে। মোহামেডানের ম্যাচও পিছিয়ে দেওয়ার কথা উল্লেখ করে তারাও সূচি পুনর্নিধারণের দাবি জানিয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL