ময়মনসিংহ জেলা প্রশাসকের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ।
২৫ আগস্ট বিকালে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে শুভ উদ্ধোধনন করেন প্রধান অতিথি ময়মনসিংহ সদর আসনের সাংসদ আবু ওয়াহাব আকন্দ তিনি বলেন, ‘‘শুরুটা যদি তৃণমূলে না হয়, একদম শিকড়ে যদি না হয় এটা শক্তিশালী হয় না। বর্তমানে গণতন্ত্রের সরকার যে পদক্ষেপ নিয়েছেন, বিভাগীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে যে আগ্রহের সহিত ব্যপারটা নিয়েছে। জাতীকে গড়ে তুলতে হলে খেলাধুলার বিকল্প নেই।’’
এছাড়াও বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইফুর রহমান, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ মোতাহার হোসেন তালুকদার, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা পুলিশ সুপার কামরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব, সদস্য এনামুল হক আকন্দ লিটন । গোল্ডকাপ উদ্ধোধনের সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার । উপস্থিত ছিলেন মসিক প্রশাসক রোকনুজ্জামান রোকন উদ্ধোধনের প্রতিপাদ্য ছিলো ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, খেলাধুলা গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ, ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল মাদক ছেড়ে মাঠে চল ।
উদ্ধোধনী খেলায় অংশনেন গৌরীপুর ও ময়মনসিংহ সদর । ময়মনসিংহ সদর ২-১ গোলে জয়ী হয়েছে ।