স্পেনের বিপক্ষে শেষ আধঘণ্টা দুই ঘণ্টার মতো মনে হচ্ছিল: টুখেল

খেলা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল স্পেন। যারা ৪৩ ম্যাচ হারেনি, কয়েক মাস আগে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন এবং ফিফা র‌্যাঙ্কিংয়েও এক নম্বরে। এমন একটি দলের বিপক্ষে এক ঘণ্টার মধ্যে ৩-০ গোলে এগিয়ে যাওয়া কম কথা নয়! দলের ব্যতিক্রম পারফরম্যান্স দেখে আনন্দের সাগরে ভাসছেন কোচ থমাস

স্প্যানিশ দলের বিপক্ষে নিজের খেলোয়াড়দের সাহস, মান আর লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন ইংল্যান্ডের জার্মান কোচ। ম্যাচের পর তিনি বললেন, ‘চমৎকার পারফরম্যান্স, জয়টা আমাদের প্রাপ্য ছিল। সব দিক থেকে আমরা তুলনামূলকভাবে ভালো দল ছিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা চমৎকার পারফরম্যান্স দেখিয়েছি।’

জার্মান কোচের উদ্ধৃতি দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘এটা ছিল পূর্ণাঙ্গ পারফরম্যান্স, আমরা আমাদের সর্বোচ্চ সেরাটা দিয়েছিলাম। আমরা ছিলাম সাহসী। মনোবল, শক্তি ও ফুটবলীয় গুণমানে সবকিছু ছিল শীর্ষ পর্যায়ে।’

 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL