ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে পাঁচবিবির মহীপুরে ৫০০ তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

পাঁচবিবি, (জয়পুরহাট) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহীপুরে ৫০০ তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১ টায় উচাই মডেল পরিবেশ ক্লাবের উদ্যোগে এবং স্মার্ট প্রকল্প, জাকস ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার মহীপুর-বেতগাড়ি সড়কের দুই পাশে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহীপুর ভাসানী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু।

 

এ সময় উপস্থিত ছিলেন উচাই মডেল পরিবেশ ক্লাবের সভাপতি ডা. রেজাউল হক, সহ-সভাপতি শাহজাহান আলী, স্মার্ট প্রকল্প জাকস ফাউন্ডেশনের এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার ও মডেল পরিবেশ ক্লাবের সদস্য সচিব এ বি এম রাসেল আহমেদ, ক্লাবের সদস্য সাখাওয়াত হোসেন, সুজান্না, মোছা. মিনা, মুন্নি, বিজয়া মালো ও নন্দা রানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উচাই মডেল পরিবেশ ক্লাবের সভাপতি ডা রেজাউল হক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষে আজ এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL