বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধি’র লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাজধানীর অভিজাত বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী ও মডেল রিধিকা রিধি’র লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, রিধির মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা হতে পারে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে। শনিবার (১৫ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।
 
তিনি জানান, শনিবার (১৫ আগস্ট) সকাল ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকে ঝুলন্ত দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানিয়ে দ্রুত তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে তার নিথর মরদেহ দেখতে পাই। এ ঘটনায় নিহতের মা ও পরিবারের সদস্যরা থানায় আসেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, জনৈতক এক ব্যক্তির সঙ্গে রিধি’র প্রেমের সম্পর্ক ছিল। আজ ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিচ্ছি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। রিধির পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে। একই সঙ্গে তার সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক ও মৃত্যুর আগে তাদের মধ্যে কী ঘটেছিল, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে।

উল্লেখ্য, রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান। পরবর্তী সময়ে অভিনয়েও নিয়মিত কাজ করেন তিনি। বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন এই অভিনেত্রী। রিধির অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন তিনি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত