জেন-আলফার ‘নো ননসেন্স’ মনোভাব পছন্দ কঙ্গনার

বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত ছবি:
বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত সম্প্রতি ‘জেন-জেড’ এবং ‘জেন-জি’দের নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন। তার অভিযোগ, বিক্ষোভের সময় কিছু তরুণ-তরুণী অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশালীন ভাষা ব্যবহার করেছিলেন। এবার কঙ্গনা পরিচয় করিয়ে দিয়েছেন ‘জেন-আলফা’ প্রজন্মের সঙ্গে।

তার মতে, জেন-আলফার মানসিকতা হলো ‘সোজা কথায় আসা’ এবং কোনো ধরনের ‘ননসেন্স’ বরদাস্ত না করা।

শনিবার (২২ আগস্ট) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জেন-জি’দের ব্যঙ্গ করে জেন-আলফার একটি ভিডিও শেয়ার করেন কঙ্গনা। ভিডিওটির সঙ্গে তিনি লেখেন, ‘It is official I identify as Gen Alpha’। জেন-আলফার সরাসরি ও ‘নো ননসেন্স’ মনোভাব তার পছন্দ বলেও জানান তিনি। পাশাপাশি ভিডিও শেয়ার করে জেন-আলফার দেশপ্রেমের প্রশংসাও করেন।

কঙ্গনার এসব মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রথমে কঠোর সমালোচনা, পরে ইতিবাচক অবস্থান এবং সবশেষে জেন-আলফার প্রতি প্রকাশ্য সমর্থন। তার এসব ধারাবাহিক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছে।

কঙ্গনা রানাউত ২০০৬ সালে অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন এবং শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন। সম্প্রতি ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায়ও দেখা গেছে তাকে। সামনে হরর সিনেমা ‘ব্লেসেড বি দ্য ইভিল’-এর মাধ্যমে হলিউডে অভিষেকের কথা রয়েছে তার।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL