এইচএসসির ফলাফলে এবারও রংপুরের প্রতিষ্ঠানগুলো শীর্ষে

রংপুর ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারও বাজিমাত করেছে রংপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শীর্ষ অবস্থান ধরে রেখেছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনসহ ৫টি প্রতিষ্ঠান রংপুর নগরীর। এইচএসসি পরীক্ষা ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, দিনাজপুর বোর্ডে ১ম স্থান অর্জন করেছে রংপুর সরকারি কলেজ। এ কলেজ থেকে ১২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ১২০৭ জন শিক্ষার্থী, পাশের হার ৯৪.৮৯, জিপিএ ৫ পেয়েছেন ৪২৮ জন। দ্বিতীয় স্থান অর্জনকারী রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮৫৬ জন শিক্ষাথী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৯৪৯ জন, পাশের হার ৯৯.২৭, জিপিএ-৫ পেয়েছেন ৩১০ জন। বোর্ডের ৬ষ্ঠ ও জেলার তৃতীয় স্থান অর্জন করেছে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে ৭১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ৬৯৩ জন শিক্ষার্থী, পাশের হার ৯৬.৫২, জিপিএ ৫ পেয়েছেন ১২২ জন। বোর্ডের ৭ম ও জেলার ৪র্থ স্থান অর্জন করেছে রংপুর কারমাইকেল কলেজ। এ কলেজ থেকে এবার ১০৩৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৮৮২ জন, পাশের হার ৮৫.১৪, জিপিএ-৫ পেয়েছে ১১৬ জন। বোর্ডের ১০ম ও জেলার ৫ম স্থান অর্জন করেছে দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে ১২৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১২৮ জন, পাশের হার ৯৯.২২, জিপিএ-৫ পেয়েছেন ৬১ জন। বোর্ডের ১২ম ও জেলার ৬ষ্ঠ স্থান অর্জন করেছে রংপুর ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে ৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই পাস করেছেন। পাশের হার শতভাগ, জিপিএ ৫ পেয়েছেন ৫৭ জন। সরকারি বেগম রোকেয়া কলেজ থেকে ৯৯৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৭৬১ জন, জিপিএ-৫ পেয়েছেন ৪৭ জন,পাসের হার ৭৬.৪১। রংপুর সরকারি সিটি কলেজে ৭২২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৫৩৪ জন, পাসের হার ৭৪.৫২, জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন। রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৮৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৪৪৫ জন,পাসের হার ৯১.১৯, জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৯২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৫০০ জন, পাসের হার ৮৪.৪৬, জিপিএ-৫ পেয়েছেন ৫ জন। প্রতি বছর রংপুর নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভাল ফলাফল করছে।



 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL