* মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ * ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ৯৯৪ রোগী

একদিনে ডেঙ্গুর থাবায় প্রাণ গেল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর। প্রায় প্রতিদিনই নানা বয়সের মানুষ এ রোগে আক্রান্ত কেউ না কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, আবার হাসপাতালেও ভর্তি হচ্ছেন। গত একদিনে ডেঙ্গুর থাবায় এবার প্রাণ গেল আরও ৩ জনের। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন রোগী। সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া তিনজনই পুরুষ। তাদের বয়স ৩৬ থেকে ৬০ বছরের মধ্যে। মোট মৃতদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৮৫ জনের মধ্যে নারী ৪৮ জন বা ৫৭ দশমিক ১ শতাংশ এবং পুরুষ ৩৬ জন বা ৪২ দশমিক ৯ শতাংশ। সেই সঙ্গে একজনের তথ্য পরে ‘ফলস’ এসেছে।

ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ২৯, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ১১ ও সিটি করপোরেশনের বাইরে দুজন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ১৬, বরিশাল ও ময়মনসিংহে ৮ জন করে, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে চার এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৯৯৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৮০ জন। এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৯২৩ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৭ হাজার ৭৫৮ জন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL