কালীগঞ্জে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে ২০ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

ঝিনাইদহের কালীগঞ্জে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি যাত্রীবাহি বাস খুলনায় যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ওই স্থানে পৌঁছালে 

বাসের সামনের চাকার এক্সেল ভেঙ্গে যায়। এতে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে আহত হয় বাসের অন্তত ২০ জন যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস 

ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বারোবাজার হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন বিশ্বাস বলেন, বাসের যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL