তাড়াশে জমিসংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট, থানায় লিখিত অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

 

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর গ্রামে জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর, মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ আব্দুল হালিম মন্ডল (৬০)।

 

​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল হালিম মন্ডল গত ০৬ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪ টার সময় বাড়িতে একা ছিলেন। এ সুযোগে পূর্ব বিরোধের জেরে একই এলাকার মোঃ জামাল (৫০), মোঃ কামাল (৪৮) এবং মোঃ আতাউর (৩৮)-সহ আরও অজ্ঞাত ৮-১০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র (লাঠি-সোঠা, লোহার রড, হাসুয়া, ধারালো ছুরি, শাবল ইত্যাদি) নিয়ে তাঁর বাড়িতে অনাধিকার প্রবেশ করে অতর্কিত আক্রমণ চালায়।

  

​অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা ভুক্তভোগী আব্দুল হালিমকে ধারালো ছুরির মুখে জিম্মি করে গালাগাল ও হুমকি প্রদান করে এবং চড়-থাপ্পড় মারে।ইটের গাঁথুনিযুক্ত টিনশেড ঘরের পশ্চিম ও দক্ষিণ পাশের দেয়াল ভেঙে ফেলে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে।​ভাঙচুরের একপর্যায়ে বিবাদীরা স্টিলের ট্রাংক ও বড় বাক্স ভেঙে ভুক্তভোগীর ছেলে বউয়ের প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২ ভরি সোনা (কানের ঝুমকা, চুরি, গলার চেইন, আংটি) ও ৫ ভরি রূপা ছিনিয়ে নেয়। এছাড়া বাক্সে গচ্ছিত নগদ ২ লাখ টাকা, জমি বিক্রির ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ব্যাংক থেকে লোন করা ৬০ হাজার টাকাসহ সর্বমোট ৭ লাখ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

 

​ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় মোঃ কুরবান (৫০), মোঃ বাবলু (৫০), তার স্ত্রী মোছাঃ রেজেদা (৪৮)-সহ আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় এবং অন্যথায় প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

 

এ বিষয়ে ​অভিযুক্ত মো. জামাল বলেন,টাকা পয়সা লুটের অভিযোগ পুরো মিথ্যা আমি এবং আমার ভাই কামাল রাগে দেওয়াল ভেংগে ফেলছি।

 

​তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম   জাফর জানান, এ সংক্রান্ত  একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL