দরজা সবসময় খোলা: ডা. শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

 

নগরবাসীর যেকোনো সমস্যা নিয়ে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, নগরবাসীর জন্য আমার দরজা সবসময় খোলা।আপনাদের যেকোনো সমস্যা নিয়ে আমার সঙ্গে দেখা করতে পারবেন।এটা এমন নয় যে আমার সঙ্গে দেখা করা কঠিন। প্রতিদিনই নগরের বিভিন্ন এলাকার মানুষ আমার সঙ্গে দেখা করছেন। আপনারা এলাকার সমস্যা ও প্রয়োজনের কথা সরাসরি আমাকে জানাবেন। বিশেষ করে যেসব সড়কের কারণে হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, সেগুলো অতি জরুরি হিসেবে চিহ্নিত করে জানালে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে।শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ডের মুরাদনগর মিদ্দা পাড়া মাঠে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।প্রশাসক বলেন, চট্টগ্রাম মহানগরের ৪১টি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।মুরাদনগর এলাকায় ইতোমধ্যে আব্দুল মালেক সওদাগর সড়ক ও অলি আহমদ সওদাগর সড়কের উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। মুরাদনগর বড় কবরস্থানের আলোকসজ্জার কাজও শেষ হয়েছে। এ ছাড়া আব্দুল মালেক সওদাগর বাই লেন, অলি আহমদ সওদাগর বাই লেন, বড় কবরস্থানের মাঝখানের যাতায়াতের রাস্তা এবং এলাকার নালার ওপর স্ল্যাব স্থাপনের কাজ চলমান রয়েছে। সড়কবাতি, অবকাঠামোগত উন্নয়ন, নালা পরিষ্কার ও মাটি উত্তোলনের কাজও গুরুত্বের সঙ্গে করা হচ্ছে।নগরের উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর করতে এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করা জরুরি। স্থানীয় বাসিন্দারা কোন সড়ক বা অবকাঠামোর কারণে বেশি দুর্ভোগে রয়েছেন, তা অগ্রাধিকার ভিত্তিতে সিটি করপোরেশনকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।ডা. শাহাদাত হোসেন বলেন, মাদক, ইয়াবা, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসন নাগরিকদের সহযোগিতা করবে।ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যত্রতত্র ময়লা ফেলা, ডাবের খোসা ও অন্যান্য বর্জ্য উন্মুক্ত স্থানে ফেলে রাখা এবং নালা নর্দমায় ময়লা জমিয়ে রাখা থেকে বিরত থাকতে হবে। এসব কারণে পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি হয় এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি বাড়ে। প্রত্যেক নাগরিককে নিজের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।তিনি বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। সেখানে অবৈধভাবে গাড়ি রাখা কিংবা অন্য কোনোভাবে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। ফুটপাত দখল ও জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত অসহায় ও দরিদ্র হকারদের চিহ্নিত করে পুনর্বাসনের উদ্যোগও নেওয়া হচ্ছে।নাগরিক সেবা সহজ করতে ‘আমার চট্টগ্রাম’ অ্যাপের গুরুত্ব তুলে ধরে প্রশাসক বলেন, এ অ্যাপের মাধ্যমে নগরবাসী ঘরে বসেই সিটি করপোরেশনের বিভিন্ন সেবা গ্রহণ এবং এলাকার সমস্যা ও অভিযোগের ছবি পাঠাতে পারবেন। সংশ্লিষ্ট কর্মীরা সরেজমিনে গিয়ে সমস্যার সমাধানে কাজ করবেন।চাল বিতরণ কর্মসূচিকে অসহায় মানুষের জন্য ক্ষুদ্র উপহার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। এ সময় তিনি দেশনায়ক তারেক রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।এর আগে তিনি আতুরার ডিপোর কামরাবাদ জামে মসজিদের উন্নয়নকাজ পরিদর্শন করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এরপরে তিনি পাঁচলাইশের চলমান উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন। বায়েজিদ থানা কৃষক দলের সহ সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমএ হাসান বাপ্পার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শামসুল আলম, জিএম আইয়ুব খান, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, মহানগর বিএনপি সাবেক সদস্য আব্দুর রহিম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বিএনপি নেতা মোরশেদুল আলম, সাইফুল ইসলাম সওদাগর, মফজল কোম্পানি, মো. আলী, মো. ইউছুপ, বকতেয়ার আলম, আবছার উদ্দীন, জানে আলম সোহেল, মো. তৈয়ব, বেলাল সরদার, মো. ইলিয়াছ, আবদুল হালিম কালু, বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনজুর আলম মঞ্জু, মহানগর মহিলাদলের সহ সাধারণ সম্পাদক রোখসানা মাধু, বায়েজিদ থানা মহিলাদলের সাধারণ সম্পাদক নাসিমা আলম, পাঁচলাইশ ওয়ার্ড মহিলাদলের সভাপতি আফরোজা বিথি, বায়েজিদ থানা ছাত্রদলের সভাপতি এসএম নোমান, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. হাসান, অঙ্গসংগঠনের নেতা আনোয়ার হোসেন, কাজী মহিউদ্দিন, এমদাদুল হক, সাজ্জাদ হোসেন, গিয়াস উদ্দিন, আজম উদ্দিন, আব্দুল জলিল চান মিয়া প্রমুখ। 

 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL