দুর্গাপূজায় গুজব-উসকানি ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

চট্টগ্রাম ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।রোববার (৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।সভায় পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার বা শেয়ার করা যাবে না। কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য নজরে এলে দ্রুত পুলিশকে জানাতে হবে।গুজব বা উসকানির মাধ্যমে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার জন্যও তিনি অনুরোধ করেন।এদিকে সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, ভক্তদের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।এ সময় নারী ভক্তদের সমস্যা দ্রুত শনাক্ত ও সমাধান এবং শিশুদের জন্য বিশেষ সহায়তা ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন ধর্ম, শ্রেণি-পেশার প্রতিনিধি, স্থানীয় ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। মাইক ব্যবহারে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার পাশাপাশি মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা ও সংবেদনশীলতা অবলম্বনের আহ্বান জানানো হয়।মতবিনিময় সভায় জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রাম মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL