নীলফামারী জেনারেল হাসপাতালে ডাক্তারকে মারধরের অভিযোগ, আটক অ্যাম্বুলেন্সচালক

নীলফামারী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে এক অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে। রোববার (১১ অক্টোবর) দুপুরে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

লাঞ্ছিত চিকিৎসক হলেন হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ মণ্ডল।

 

চিকিৎসকের অভিযোগ, আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিতে এসে অ্যাম্বুলেন্সচালক নাঈম বিভাগে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় তাঁকে বাধা দিলে তিনি চিকিৎসকের ওপর চড়াও হন এবং মারধর করেন।

 

ঘটনার পর অভিযুক্ত চালককে আটক করে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের ওপর হামলার অভিযোগে চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনায় হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ও কর্মপরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এ ঘটনায় অভিযুক্ত অ্যাম্বুলেন্সচালকের বক্তব্য পাওয়া যায়নি।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL