ময়মনসিংহ বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ

ব্যুরো চীফ, ময়মনসিংহ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশিত হয়েছে। বছর এই বোর্ডে পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৫১.৪৪ শতাংশ।

 

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।

 

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ আয়োজিত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম. রেজউল করিম খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক এবং কলেজ পরিদর্শক প্রফেসর এস.এম. আরিফুর রহমান। অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদত উল্লাহ। অনুষ্ঠানের সভাপতি ছিলেন কৃষিবিদ ড. আ খ ম কামাল হাসান।

 

বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৫১.৪৪ শতাংশ। মোট জিপিএ-৫ অর্জন করেছেন ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১ হাজার ১৮ জন ছাত্র এবং ১ হাজার ১১৯ জন ছাত্রী রয়েছেন।

 

এ বছর ফরম পূরণ করেছিলেন মোট ৭৩ হাজার ৪২০ জন পরীক্ষার্থী। যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭০ হাজার ৬৭৩ জন।

 

অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৩৩ হাজার ৩৭ জন ছাত্র এবং ৩৭ হাজার ৬৩৬ জন ছাত্রী রয়েছেন। মোট পাস করেছেন ৩৬ হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১৫ হাজার ৬৪৭ জন ছাত্র এবং ২০ হাজার ৭০৭ জন ছাত্রী পাস করেছেন। ময়মনসিংহ বোর্ডের অধীনে মোট ১১৩টি কেন্দ্র ও ৩১৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

 

এছাড়া বিভিন্ন গ্রেডে পাস করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৪ থেকে ৫ এর মধ্যে ৮ হাজার ১৯৫ জন, জিপিএ ৩.৫০ থেকে ৪ এর মধ্যে আছেন ৮ হাজার ৫১৮ জন।

 

এ বছরের ফলাফলে শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫টি এবং শতভাগ ফেল বা অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৯টি।

 

ফলাফলে বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি ৭৫.৫৬ শতাংশ। এ ছাড়া মানবিক বিভাগে পাসের হার ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৪২.৭২ শতাংশ।

 

অন্যদিকে, জেলাভিত্তিক পাসের হারে ময়মনসিংহ জেলা শীর্ষে রয়েছে, যেখানে পাসের হার ৫৯.৩৩ শতাংশ। এ ছাড়া শেরপুর জেলায় পাসের হার ৪৫.৬৫ শতাংশ, নেত্রকোনা জেলায় ৪৩.৯১ শতাংশ এবং জামালপুর জেলায় পাসের হার ৪৩.৩৫ শতাংশ।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL