ময়মনসিংহে শ্যামা পূজা ও দীপাবলি মণ্ডপে  নিরাপত্তা জোরদার

ময়মনসিংহ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কামরুল হাসান শ্যামা পূজা তৈরীর স্থান ও আলোকোজ্জ্বল দীপাবলি উৎসব পরিদর্শন করেছেন । উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শ্যামা পূজা ও দীপাবলি উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ জেলা জুড়ে সুদৃঢ় প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থার পদক্ষেপ নেওয়া হয়েছে। উৎসব চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সর্বস্তর পর্যায়ে নির্দেশনা দিয়েছেন।  
​সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের প্রধান প্রধান পূজা মণ্ডপসমূহ পরিদর্শনের সময় পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ এবং স্থানীয় দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন। একই সঙ্গে মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে ঘুরে দেখেন এবং দায়িত্বরত পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
​পরিদর্শনকালে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, ময়মনসিংহ জেলাবাসী সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক দৃষ্টান্ত। শ্যামা পূজা ও দীপাবলি উপলক্ষে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পুণ্যার্থীরা যেন নিশ্চিন্তে পূজা-অর্চনা সম্পন্ন করতে পারেন, সেজন্য পুরো জেলায় বহুমাত্রিক ও কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। এ সময় ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আশরাফুল করিম সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL