রাব্বি হত্যার মূলহোতা ওয়ার্ড বিএনপি'র নেতা দেলু'র স্থায়ী বহিস্কারের দাবীতে সংবাদ সন্মেলন।

ময়মনসিংহ ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

ময়মনসিংহ নগরে প্রকাশে দিনের বেলায় আলোচিত হত্যাকান্ডের শিকার হয়েছেন রুবেল হোসেন রাব্বি। এই হত্যাকান্ডের সাথে প্রত্যক্ষভাবে ময়মনসিংহ মহানগর বিএনপি'র ১৫ নং ওয়ার্ডের ১ম যুগ্মআহবায়ক দেলোয়ার হোসেন দেলু জড়িত রয়েছে এবং কোতোয়ালী মডেল থানার এফআইআরভুক্ত ৫ নং আসামী । গত ১৩ আগস্ট নগরের মাসকান্দা পাসপোর্ট অফিস সংলগ্ন একটি দোকানের ভিতরে দেলু'র নেতৃত্বে তার সহযোগীদের দ্বারা সংঘটিত এই নৃশংস হত্যাকান্ডে রুবেল হোসেন রাব্বিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ আগস্ট দুপুরে মাসকান্দা ফিসারিজ মোড়ে দেলোযার হোসেন দেলু'র স্থায়ী বহিস্কার চেয়েছেন ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ সন্মেলনে সভাপতিত্ব করেন পলিটেকনিকেল কলেজের সাবেক জিএস ও ওয়ার্ড বিএনপি'র সদস্য রুহুল আমিন । তিনি লিখত বক্তব্যে মহানগর বিএনপি'র আহবায়ক,যুগ্মআহবায়কবৃন্দের কাছে দেলু'র স্থায়ী বহিস্কারের আবেদন করেছেন । 

এ সময় বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপি'র যুগ্মআহবায়ক মীর বুলবুল আহম্মেদ, আব্দুল আজিজ খান জুয়েল, রফিকুল ইসলাম রকি, কৃষকদলের সভাপতি মো: মাজাহারুল ইসলাম, ছাত্রদল সভপতি ইমরান হোসেন, মহানগর তাতীদল যুগ্মআহবায়ক মো: সোহেল রানা, কৃষকদল সাধারন সম্পাদক শফিকুল ইসলামসহ ওয়ার্ড পর্যায়ের সকল সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL