০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত আমিরের বাসায় গেলেন তারেক রহমান

জামায়াত আমিরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ জয় লাভ করেছে। অন্যদিকে, নির্বাচনে হেরে গেলেও নিজেদের আসন প্রাপ্তির দিক দিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এককভাবে ৬৮ এবং জোট হিসেবে সবমিলিয়ে ৭৭ আসনে জয়লাভ করেছে দলটি।

নির্বাচনের পর আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে সংঘটিত হয়েছে।

সাক্ষাতকালে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে ছিলেন মহাসচিব তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনের পর বিএনপি ও জামায়াত উভয় দলই ইতিবাচক রাজনীতির বার্তা দিচ্ছে। এ সাক্ষাতকে সেই প্রেক্ষাপটে দেখা হচ্ছে। এদিকে, জামায়াত আমিরের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তারেক রহমানের।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমিরের বাসায় গেলেন তারেক রহমান

আপডেট সময় : ০৮:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬