সোনারগাঁয়ে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্’র মাজার পরিদর্শনে জেলা প্রশাসক » দৈনিক সবুজ বাংলা
০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্’র মাজার পরিদর্শনে জেলা প্রশাসক 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলার ইলিয়াস শাহী বংশের তৃতীয় এবং অন্যতম শ্রেষ্ঠ সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্’র মাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রায়হান কবির।
রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের শাহচিল্লাপুরে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্’র মাজারটি পরিদর্শন করেন তিনি।
জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রায়হান কবির বলেন, যেহেতু সোনারগাঁ একটি ঐতিহাসিক স্থান, তাই এই অঞ্চলে অনেক দেশী বিদেশী পর্যটকরা আসেন। পর্যটকদের সুবিধার্থে এখানে অজু খানা, পাবলিক টয়লেটসহ প্রাথমিকভাবে বিভিন্ন সেবা প্রদানের জন্য উন্নয়ন কাজ করা হবে। যাতে করে পর্যটকরা কোন রকম অসুবিধার সম্মুখীন না হয়।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন এডিসি জেনারেল সিফাত উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের স্টাফ অফিসার আল আমিন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক, সোনারগাঁ থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান এবং অত্র ইউনিয়নের মেম্বার মোঃ মানিক, মোঃ আব্দুল আজিজ, ওসমান গনিসহ স্থানীয় এলাকাবাসী।
এসময় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রায়হান কবির মাজারে শান্তিশৃঙ্খলা ও ভক্তদের চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।
উল্লেখ্য, সুলতান গিয়াস উদ্দিন আযম শাহর শাসনকাল ছিল (১৩৯০-১৪১১ খ্রীস্টাব্দ) পর্যন্ত।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

সোনারগাঁয়ে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্’র মাজার পরিদর্শনে জেলা প্রশাসক 

আপডেট সময় : ০৫:২৭:২১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬