7:00 pm, Tuesday, 28 April 2026

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে হবে: এমপি বেলাল

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে যা যা প্রয়োজন, তা করা হবে বলে জানিয়েছেন রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল–এ পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন শেষে নিজেই পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, সেক্রেটারি শাহানত মিয়া, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মণ্ডলসহ ফেডারেশনের মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সংসদ সদস্য বেলাল বলেন, উত্তরের অন্যতম গুরুত্বপূর্ণ এই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাস এখন থেকে পরিচ্ছন্ন রাখা হবে। এ লক্ষ্যে জামায়াতে ইসলামী নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখবে।

তিনি সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানিয়ে বলেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হয়রানিমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দালালমুক্ত পরিবেশ গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া মাসব্যাপী পুরো নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fourteen + 15 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে হবে: এমপি বেলাল

Update Time : ০৭:০৬:১২ pm, Sunday, ২২ ফেব্রুয়ারী ২০২৬