খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার » দৈনিক সবুজ বাংলা
০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারে পুরস্কার পাচ্ছেন ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়। বাংলাদেশ সচিবালয়-এ অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে সামগ্রিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভিন্ন ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্তরা হলেন—

মুক্তিযুদ্ধে অবদান:

  • ফৌজদারহাট ক্যাডেট কলেজ

  • মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর)

বিজ্ঞান ও প্রযুক্তি:

  • অধ্যাপক ড. জহুরুল করিম

চিকিৎসাবিদ্যা:

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

সাহিত্য:

  • ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)

সংস্কৃতি:

  • হানিফ সংকেত

  • বশির আহমেদ (মরণোত্তর)

ক্রীড়া:

  • জোবেরা রহমান (লিনু)

পল্লী উন্নয়ন:

  • পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন

সমাজসেবা/জনসেবা:

  • ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর)

  • এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ

  • সাইদুল হক

  • গণস্বাস্থ্য কেন্দ্র

  • মাহেরীন চৌধুরী (মরণোত্তর)

জনপ্রশাসন:

  • পিএইচডি কাজী ফজলুর রহমান (মরণোত্তর)

গবেষণা ও প্রশিক্ষণ:

  • মোহাম্মদ আবদুল বাকী

  • অধ্যাপক ড. এম এ রহিম

  • অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া

পরিবেশ সংরক্ষণ:

  • আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)

স্বাধীনতা দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

আপডেট সময় : ০৫:১৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬