8:49 am, Friday, 1 May 2026

পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা পদায়নের প্রস্তাব দিলেন শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ড. শফিকুর রহমান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাব দিয়েছেন।

এ বিষয়ে বিরোধীদলীয় নেতা মন্ত্রীর পদমর্যাদায় তাকে মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনুরোধ জানিয়ে গত ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, অধ্যাপক মাহমুদুল হাসান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দক্ষতার সঙ্গে কূটনৈতিক দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে তার দক্ষতা ও পেশাদার নেটওয়ার্ক রয়েছে।

এছাড়া তিনি জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম এবং ইউরোপীয় ইউনিয়নসহ এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টাকে সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাবটি নতুন ও অভিনব উদ্যোগ। এর মাধ্যমে জাতীয় সংসদের বিরোধী দলের পররাষ্ট্রনীতি সরকারকে উপস্থাপন ও পর্যালোচনা করা সহজ হবে এবং আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং দেশের পররাষ্ট্রনীতি কার্যকরভাবে পরিচালনার স্বার্থে এই পদায়নের বিষয়টি বিবেচনা করার জন্য সরকারকে সুপারিশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

17 − fourteen =

About Author Information

Popular Post

নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন- ডা.তাহের

পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা পদায়নের প্রস্তাব দিলেন শফিকুর রহমান

Update Time : ০৫:৪৩:৩৫ pm, Tuesday, ১০ মার্চ ২০২৬