7:57 am, Friday, 1 May 2026
চন্দনাইশে নাগরিক সংবর্ধনায় মেয়র শাহাদাতের ঘোষণা

দক্ষিণ চট্টগ্রামের জন্য নতুন ব্রিজে বাস টার্মিনাল বানাবে চসিক

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৭:৩০ pm, Sunday, ৮ ডিসেম্বর ২০২৪
  • 263 Time View

দক্ষিণ চট্টগ্রামের যানজট নিরসনে কর্ণফুলী নতুন ব্রিজের নগর অংশে একটি বাস টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘দক্ষিণ চট্টগ্রামের যানজট নিরসনে কর্ণফুলী ব্রিজের পাশে একটি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছি। জায়গা চিহ্নিত করে জেলা প্রশাসককে (ডিসি) প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছি। আশা করি, এটি শিগগিরই বাস্তবায়ন হবে।’
আজ (৮ ডিসেম্বর) চন্দনাইশের উপজেলার কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জলাবদ্ধতা সমস্যার সমাধানে খালখনন কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে উল্লেখ করে মেয়র শাহাদাত বলেন, ‘জলাবদ্ধতা সমস্যার সমাধানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। কারণ জলাবদ্ধতা সমস্যা সমাধানে জনসম্পৃক্ত কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। কেবল হাজার হাজার কোটি টাকার প্রকল্প করে জলাবদ্ধতার সমস্যা সমাধান করা সম্ভব নয়। কারণ যে নালা-খাল হাজার কোটি টাকা খরচ করে বানানো হয়েছে তা যদি জনগণ দখলমুক্ত ও পরিচ্ছন্ন না রাখে তাহলে জলাবদ্ধতার সমস্যা কোনদিনও সমাধান হবে না। এজন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে হাঁটতে হবে। জনগণকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবার ভিত্তিতে নগরের খাল ও বড় নালাগুলো পরিস্কার করতে হবে। খাল খনন কর্মসূচি এ সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।’
চসিকের কার্যক্রম প্রসারের লক্ষ্যে ৪১টি ওয়ার্ডের বাইরের এলাকাগুলোকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে মেয়র বলেন, ‘চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, এবং হেলদি সিটিতে রূপান্তর করার লক্ষ্য নিয়ে আমি কাজ করছি। বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং প্রসেস চালু করে ময়লা-আবর্জনাকে সম্পদে রূপান্তর করার পরিকল্পনা করেছি। বর্তমানে চট্টগ্রাম শহরে নগরায়ন ও শিল্পায়ন বৃদ্ধি পাওয়ায় যুগের চাহিদা মেটাতে চসিকের সীমানা বৃদ্ধির জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতার কথা উল্লেখ করে মেয়র বলেন, ‘কোরিয়া, সিঙ্গাপুর এবং জাপানের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছি। তাদের সহায়তায় চট্টগ্রামকে আধুনিক শহরে রূপান্তরিত করতে কাজ করছি।’
চন্দনাইশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চসিক মেয়র বলেন, ‘২০১৮ ও ২০২১ সালের নির্বাচনের সময় কালে চন্দনাশের জনগণের নির্ভীক ভূমিকা রয়েছে। কোভিড-১৯ এর ভয় উপেক্ষা করে আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন। অনেকে গ্রেপ্তার হয়েছেন। তবু গণতন্ত্রের সংগ্রামে পিছু হটেননি।’
আওয়ামী লীগের সমালোচনা করে শাহাদাত হোসেন বলেন, ‘তারা ১৬ বছর ধরে দুর্নীতি ও দমন-পীড়ন চালিয়েছে। কিন্তু জনগণের শক্তি এবং জাতীয়তাবাদী আদর্শের প্রতি আমাদের আস্থা অটুট। আপনাদের যেকোনো সমস্যা হলে মেয়র ভবনে চলে আসুন। আমি আপনাদের পাশে আছি।’
আয়োজক কমিটির আহ্বায়ক ইখতিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুস সালাম মামুন, চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। আরো ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nineteen − 11 =

About Author Information

Tipu Sultan

Popular Post

নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন- ডা.তাহের

চন্দনাইশে নাগরিক সংবর্ধনায় মেয়র শাহাদাতের ঘোষণা

দক্ষিণ চট্টগ্রামের জন্য নতুন ব্রিজে বাস টার্মিনাল বানাবে চসিক

Update Time : ০৭:৫৭:৩০ pm, Sunday, ৮ ডিসেম্বর ২০২৪