কক্সবাজারে সাইবার অপরাধের মামলায় গ্রেপ্তার ৬ বিদেশির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র বিচারিক হাকিম এস এম গিয়াস উদ্দিনের আদালত এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবুল কালাম তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত ওসমান বলেন, তাদের অপরাধের সংশি¬ষ্টতা আরও গভীরভাবে তদন্ত ও ডিভাইসগুলোর আরও তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তিনদিনের মঞ্জুর করেছেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, সাইবার অপরাধের সত্যতা বের করা যেমন জরুরি তেমনি যদি তারা পর্যটক বা অন্যান্য কাজে এসে থাকে তাহলে তাদের আইনি মুক্তি পাবার সুযোগ রয়েছে। অন্যথায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। এর আগে, গতকাল সোমবার সকাল নয়টার দিকে তাদের আদালতে আনা হয়। পরবর্তীতে শুনানি শেষে আদেশের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। গত ৯ সেপ্টেম্বর কক্সবাজারের হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সাইবার অপরাধে তাদের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের...
নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ...
* থানায় মামলা, গ্রেপ্তার ৪ * আইফোন ছিনিয়ে নিতেই পাহাড়ে নিয়ে খুন: পুলিশ “নিখোঁজ হওয়ার পর কোনও শিশুর মরদেহ উদ্ধার...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিম হত্যার ঘটনায় আরও ২ জনসহ মোট...
সড়ক পরিবহন, সেতু ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আগামী ২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয়লেন উন্নীতকরণ কাজ শেষ হবে।...
দেশে পাল্লা দিয়ে বাড়ছে হাম-ডেঙ্গু
* একদিনে হাম-ডেঙ্গু কাড়ল শিশুসহ আরও ৭ প্রাণ * হামে মৃত্যু বেড়ে ১০৪৬, একদিনে আক্রান্ত ১৩৪৩ * ডেঙ্গুতে মৃত্যু বেড়ে...
কন্টেইনার ওঠানো-নামানোর রেকর্ডে ‘পতেঙ্গা টার্মিনাল’
* প্রথমবারের মতো সৌদিভিত্তিক প্রতিষ্ঠান ‘ওয়ায়েন’ চালু হয় ১০ সেপ্টেম্বর * ঘন্টায় ওঠা-নামা করা হয় ৫৮টি কন্টেইনার * বার্ষিক হ্যান্ডলিং...
ভারতীয় ইলিশের আগ্রাসনে হুমকির মূখে দেশীয় ইলিশ
“দেশে ইলিশের উৎপাদন কমে গিয়ে বাজারের চাহিদা মেটাতে প্রতিবেশী দেশের ওপর নির্ভর করতে হলে তা ইলিশের ভবিষ্যতের জন্য বড় ধরনের...
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর জেলার পরশুরাম ও ফুলগাজী সফর করা কথা ছিল প্রধানমন্ত্রীর।...
সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর
কোনো সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে বিচারকাজে বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল...