ক্রীড়া প্রতিবেদক
আনন্দ গ্রুপ শহীদ মোল্লা স্মৃতি কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ কাবাডি ক্লাব। শনিবার যশোর কাবাডি ক্লাবের আয়োজনে, মেঘনা কাবাডি ক্লাবের সহযোগিতায় এবং আনন্দ গ্রুপের পৃষ্ঠপোষকতায় যশোরের অভয়নগর বনগ্রাম মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ১৭-১৬ পয়েন্টে খুলনা কাবাডি ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন গোপালগঞ্জ কাবাডি ক্লাবের হাতে ট্রফি ছাড়াও ১০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন একনং প্রেসবাগ ইউনিয়নের বিএনপি সভাপতি রেজাউল করিম মোল্লা। সাবেক কাবাডি খেলোয়াড়, সংগঠক ও কোচ মরহুম শহীদ মোল্লার স্মরনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দক্ষিণবঙ্গ কাবাডি ক্লাব, খুলনা কাবাডি ক্লাব, মধুমতি কাবাডি ক্লাব ও যশোর কাবাডি ক্লাব অংশ নেয়।