রিশাদ হোসেনের পর এবারের বিগ ব্যাশে খেলবেন আরও এক বাংলাদেশি। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে বিগ ব্যাশ মাতাবেন কাটার মাস্টার মুস্তাফিজ। রিশাদ হোসেন আগের আসরের মতো এবারও খেলবেন হোবার্ট হারিকেন্সে। সবকিছু ঠিক থাকলে এবারের আসরে বিগ ব্যাশে থাকবেন দুই বাংলাদেশি।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) অস্ট্রেলিয়ার এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মুস্তাফিজ।