যেভাবে ফ্রি-তে দেখবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট

স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজের সময়সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। ২৮ অক্টোবর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুদল মধ্যকার প্রথম টেস্টে নির্ধারিত গ‍্যালারিতে বিনামূল্যে প্রবেশ ও খেলা দেখার সুযোগ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটপ্রেমীদের জন্য শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের

এই বিশেষ ব্যবস্থা গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল, শহীদ মুশতাক এবং অন্যান্য ভিআইপি জন্য প্রযোজ্য নয়।

নর্থ ও সাউথ গ্যালারিতে ১ম টেস্টের পাঁচ দিন (২৮ অক্টোবর-০১ নভেম্বর ২০২৬) বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL