চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৮৭

চট্টগ্রাম ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।একই সময়ে নতুন করে ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।শনিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭ জনের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৩ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯ জন ভর্তি হয়েছেন।চলতি বছর চট্টগ্রামে মোট ৫ হাজার ৩৫৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।তাঁদের মধ্যে সরকারি হাসপাতালে ৪ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯৮৪ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ২৩ জনের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭ জন, জেনারেল হাসপাতালে ২ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪ জনের মৃত্যু হয়েছে।

 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL