ঝিনাইদহে গভীর রাতে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে বাগবিতন্দা-ধস্তাধস্তি, সরে গেলেন অভিযুক্ত

ঝিনাইদহ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 



ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে শাহিনুর রহমান নামে এক ব্যক্তিকে আটকের জন্য গিয়ে পুলিশের সঙ্গে তার পরিবারের সদস্যদের বাগবিতÐার ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। একপর্যায়ে শাহিনুর ঘটনাস্থল থেকে সরে গেলে পুলিশ সদস্যরা ফিরে আসেন। সোমবার রাত ১টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নের পারখিদ্দা গ্রামে এ ঘটনা ঘটে।

শাহিনুর রহমান ওই গ্রামের নুর আলী মুন্সির ছেলে। পুলিশ বলছে, শাহিনুর অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে এলাকায় সন্ত্রাসী কর্মকাÐ সংগঠিত করার চেষ্টা করছেন। স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন সন্ত্রাসীমুলক কর্মকান্ডের অভিযোগ পাওয়ার পর তাকে আটকের উদ্দেশ্যে পুলিশ তার বাড়িতে যায়।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান বলেন, শাহিনুর অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ওই সময়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাÐে জড়িত ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগকে সংগঠিত এবং বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকান্ড করছে এমন অভিযোগ স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও বিভিন্ন মাধ্যমে পুলিশের কাছে এসেছে। এসব অভিযোগের পেক্ষিতে তাকে আটকের জন্য চেষ্টা করা হয়। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিলে বাগবিতÐার এক পর্যায়ে ধস্তাধস্তির সৃষ্টি হয়। এ সুযোগে শাহিনুর সেখান থেকে পালিয়ে যায়। তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ অভিযান পরিচালনা করছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তবে পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন শাহিনুর রহমান। তার দাবি, তিনি ১৯৯৬ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ওই সময়ে ছাত্রদল ও যুবদলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বে থেকে বিএনপির সাংগঠনিক কর্মকাÐে যুক্ত ছিলেন।
শাহিনুর বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছিল এবং তাকে ক্রসফায়ারের আসামি করা হয়েছিল। সে সময় তৎকালীন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার তাকে সহযোগিতা করেছিলেন বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, তাকে আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি কোনো পদ গ্রহণ করেননি।
সোমবার রাতের ঘটনার বর্ণনা দিয়ে শাহিনুর বলেন, রাত ১টার দিকে পুলিশ আমার বাড়ির সামনে এসে গেটে লাথি দিয়ে দরজা খুলতে বলে। গেট খুলে দিলে এসআই মনিরুজ্জামান আমাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বাধা দিলে সেখানে বাগবিতÐা এবং ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আমি সেখান থেকে সরে যাই।
শাহিনুরের দাবি, কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই স্থানীয় এক বিএনপি নেতার হোয়াটসঅ্যাপ মেসেজের ভিত্তিতে তাকে থানায় নেওয়ার চেষ্টা করা হয়। তাকে থানায় নিতে পারলে মিথ্যা মামলায় জড়ানো হতে পারে-এমন আশঙ্কায় তিনি সরে যান বলেও দাবি করেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

অন্যদিকে শাহিনুরের পরিবারের সদস্যদের দাবি, তিনি আওয়ামী লীগের কোনো পদ-পদবিতে ছিলেন না। আওয়ামী লীগ সরকারের সময় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। পরিবারের দাবি, অতীতে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল।

পুলিশ ও শাহিনুর রহমানের বক্তব্যে রাজনৈতিক পরিচয় ও ঘটনার কারণ নিয়ে পরস্পরবিরোধী দাবি পাওয়া গেছে। তবে গভীর রাতে পুলিশি অভিযান, পরিবারের বাধা এবং অভিযুক্ত ব্যক্তির সরে যাওয়ার ঘটনায় এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

কালীগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, শাহিনুর বিগত আওয়ামী সরকারের সময় আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত থেকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে এবং এই কর্মকান্ড এখনও অব্যাহত আছে এমন অভিযোগ ওই এলাকার একাধিক ব্যক্তির। আমরা খোজ খবর নিয়েছি সে একজন সন্ত্রাসী। আইনশৃঙ্খলা বিনষ্টকারী এবং কোন সন্ত্রাসীর সঙ্গে আপোষ নয়। সন্ত্রাস বিরোধী অভিযান অব্যহত থাকবে।  

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL