* হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৯৭৩ * একদিনে হাম ও হামের উপসর্গে আক্রান্ত ১২৫৬ জন * চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৯৭ * একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১১৬৩ জন

দেশে হাম ও ডেঙ্গু কাড়ল ১০ প্রাণ

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

রাজধানী ঢাকাসহ সারাদেশে ক্রমেই দীর্ঘ হচ্ছে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও ডেঙ্গু কাড়ল ৬ শিশুসহ ১০ জনের প্রাণ। এর মধ্যে হামের উপসর্গে ৬ শিশু ও ডেঙ্গুজ¦রে ৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯৭৩ জনে দাঁড়িয়েছে। এদের সবাই শিশু। অপরদিকে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এডিস মশাবাহিত ডেঙ্গেুজ¦রে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে গত ২৪ ঘন্টায়  নতুন করে আরও ১ হাজার ২৫৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। এছাড়া একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৬৩ জন। সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গু-বিষয়ক নিয়মিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

হাম-বিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শুধু ঢাকা বিভাগেই ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে হামের উপসর্গে আরও একজনের প্রাণহানি হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯৭৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮৭৪ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ১৬২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার (৩১ আগস্ট) পর্যন্ত মোট ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৯ হাজার ৩১২ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার (৩১ আগস্ট) পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন ছাড়পত্র পেয়েছেন।

অপরদিকে, ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৯৭ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সবচেয়ে বেশি (২৮৩ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮২ জন ছাড়াও ঢাকা বিভাগে ১৫৯, বরিশাল বিভাগে ১৩২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৩, চট্টগ্রাম বিভাগে ১২০, রাজশাহী বিভাগে ৮৭, ময়মনসিংহ বিভাগে ৬৯, রংপুর বিভাগে ৭ এবং সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৪৯ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৮ জন ছাড়াও বরিশাল বিভাগে ৯, ময়মনসিংহ বিভাগে ৯, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।
 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL