বদলগাছীতে ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়ে পাকা সড়ক নির্মানের  অভিযোগ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) বদলগাছী উপজেলা প্রকৌশল অফিশ কর্তৃক ব্যক্তি মালিকাধীন জমির উপর দিয়ে জোরপূর্বক ও বেআইনীভাবে একটি পাকা সড়ক নির্মাণ করার অভিযোগ উঠেছে। গত ২১ জুলাই তারিখে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছেন উপজেলার ৪নং মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের মৃত নবীন মন্ডলের ছেলে জমির মালিক মোহাম্মদ আলী। এলজিইডি বদলগাছী কার্যালয় সুত্রে জানা যায় ২০২৬ সালে মিঠাপুর পুরাতন হাট খোলা থেকে উজালপুর গ্রামীন সড়ক পর্যন্ত ৫৫০ মিঠার দৈর্ঘ এবং ৩ মিটার প্রস্থ  একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্প গ্রহন করা হয়। এই প্রকল্পে ৫৯ লাখ ৩৯ হাজার ৫৫৮ টাকা বরাদ্দ করা হয়। সরজমিন তদন্তকালে জমির মালিক মোহাম্মদ আলী বলেন, উজালপুর মৌজার হাল খতিয়ান নং ৫৮, দাগ নম্বর ৪৭৫ এ ৩৮ শতক, ৫৯ নম্বর খতিয়ানে ৪৭৬ নম্বর দাগে ১.৭৬ ( এক একর ছিয়াত্তর) শতক ও ১৩৭ নম্বর খতিয়ানে ৪৮০ নম্বর দাগে ১০ শতক জমি রয়েছে। এছাড়ও তিনি বলেন, মিঠাপুর পুরাতন হাট খোলার মাঠের উত্তর পূর্ব কোন এবং ইট ভাটার পশ্চিম কোন থেকে ও রাস্তার পুর্বে হতে দক্ষিণে উজালপুর মন্ডপ পর্যন্ত আমার জমির সীমানা। আনুমানিক ২০ জুলাই তারিখে মারুফ নামী এক ব্যাক্তি সড়কের মাটি কাটার কাজ শুরু করে আমার আনুমানিক ১৬ শতক জমির উপর মাটি কাটতে থাকে, আমি বাধা দিলে সে আমার বাধা উপেক্ষা করে জোর পূর্বক মাটি কাটা অব্যাহত রাখে, জন্যই আমি বাধ্য হয়ে ২১জুলাই তারিখে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করি। উপজেলা প্রকৌশলী বদলগাছী এলজিইডি অফিশে যোগদান না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। উক্ত সড়ক নির্মান কাজ দেখা শুনার দায়িত্বে থাকা উপ সহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন বলেন, সড়কটি নির্মাণ শুরুর সময় জমির মালিক মোহাম্মদ আলী তার জমির উপর সড়ক নির্মাণ কাজ বন্ধ করার কথা বলেছিল। স্থানীয়দের সহায়তায় মিমাংশা করার পরও সে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছে। ঠিকাদারী প্রতিষ্টান এবং এর স্বত্তাধীকারী ঠিকাদারের নাম ঠিকানা ও মোবাইল নম্বর জানতে চাইলে তিনি ঠিকাদাদের নাম ও মোবাইল নম্বর না দিয়ে, শুধু মেসার্স সবুজ সাথী ট্রেডার্স, ভবানীগঞ্জ বাজার, বাগমারা ও রাজশাহীর ঠিকানা দেন। এরপর তিনি বলেন ঠিকাদারের পরিবর্তে মারুফ নামী এক ব্যক্তি সড়কটির কাজ করছেন। মারুফের সঙ্গে মোবাইল ফোনে ১১ এবং ১২ আগষ্ট তারিখে মোবাইল ফোনে বার বার কথা বলার চেষ্টা করলে তিনি ফোন ধরেন নাই। উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি বলেন অভিযোগ পেয়েছি, সার্ভেয়ার দ্বারা মাপ যোগ করার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত