বদলগাছীতে সরকারী ৮ হাজার কেজি চাল জব্দ।

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

 

নওগাঁর বদলগাছী উপজেলায় খাদ্য বান্ধব কর্মসুচির ও ভিডল্বউবির সরকারী ৮হাজার কেজি চাল জব্দ করা হয়েছে বলে স্থানীয় জনগণের ভাষ্যে জানা গেছে। ০২ নভেম্বর ২০২৬ ইং তারিখ বিকাল আনুমানিক সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি মিঠাপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত রমজান ফকিরের ছেলে মোঃ বেলাল হোসেনের বাড়ী সংলগ্ন গোডাউনে এক অভিযান পরিচালনা করে খাদ্য বান্ধ কর্মসুচির ও ভিডল্বউবির ১৬২ বস্ত চাল জব্ধ করেন স্থানীয় জনগণের উপস্থিতিতে। খাদ্য বান্ধব কর্মসুচির প্রতি বস্তায় ৫০ কেজি করে ১৫২ বস্তায় ৭ হাজার ৬০০ কেজি এবং ভিডল্বউবির প্রতি বস্তায় ৪০ কেজি করে ১০ বস্তায় ৪০০ কেজি সর্বম্ােট ৮ হাজার কেজি চাল জব্দ করেন। এসময় বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ, মিঠাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফিরোজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। জব্দকৃত চাল চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়। চালগুলো মিঠাপুর ইউনিয়ন পরিষদের হল রুমে রক্ষিত আছে। মিঠাপুর ইউরিয়ন পরিষদের সচিব মোঃ আনোয়ার হোসেন সঙ্গে মোবাইল ফোনে কথা বললে গত ২৯/৯/২০২৬ ইং তারিখে ৩৩৫ জন কার্ডধারীদের মাঝে ভিডল্বউবির প্রতি বস্তায় ৪০ কেজি করে ১০ বস্তায় মোট ৪০০ কেজি চাল বিতরন করেন বলে জানান। অপর দিকে খাদ্য বান্ধব কর্মসুচির ডিলার মোঃ সবুর আলী বলেন ১৬ অক্টোবর ২০২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ৫৮৮ জন কার্ডধারীদের মাঝে জন প্রতি ৩০ কেজি করে চাল বিতরন শেষ করেন এবং ডিলার মোছাঃ সেলিনা আক্তার এর স্বামী মোঃ আব্দুর রাজ্জাক মোবাইল ফোনে  ১৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত ৫৮৭ জন কার্ডধারীদের মাঝে জন প্রতি ৩০ কেজি করে খাদ্য বান্ধবের চাল বিতরন শেষ করেন বলে জানান। সরেজমিন তদন্ত কালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ, স্থানীয় কতিপয় জনগণ ও দুই জন সাংবাদিক এর উপস্থিতিতে মোঃ বেলাল হোসেন প্রায় একমাস হলো সে ১০ হাজার কেজি সরকারী চাল অবৈধ্যভাবে ক্রয় করে তার গুদামে মজুত করে রেখেছেন বলে স্বীকার করেন।

বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ বলেন উর্দ্ধতন কর্মকর্তার সঙ্গে কথা বলে এবিয়য়ে তিনি বাদী হয়ে মামলা করবেন।

বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সঙ্গে মোবাইল ফোনে কথা বললে সর্বোমোট ১৬২ বস্তায় রক্ষিত ৮০০০ ( আট হাজার) কেজি সরকারী চাল জব্দ করে মিঠাপুর ইউয়িন পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ হোসেনের হেফাজতে দিয়েছেন বলে জানান। এছাড়াও তিনি বলেন বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ মামলা করবেন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL