ভূঞাপুরে মডেল মসজিদ নির্মাণে স্থান নির্ধারণে পৌর এলাকায় পরিদর্শন করলেন এমপি আব্দুস সালাম পিন্টু

ভূঞাপুর উপজেলা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের লক্ষ্যে পৌর এলাকার সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মজলুম জননেতা জনাব আব্দুস সালাম পিন্টু।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) তিনি পৌর এলাকার বিভিন্ন সম্ভাব্য স্থান ঘুরে দেখেন এবং মডেল মসজিদ নির্মাণের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম রেজাউল করিম, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জয়নুল আবেদীন, পৌরসভা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

 

এ সময় মডেল মসজিদ নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন, জমির প্রাপ্যতা এবং সার্বিক পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়।

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মিত হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ আদায়সহ ধর্মীয় শিক্ষা ও ইসলামিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL