ভারতে পাচারের আগেই কোটি টাকা মূল্যের বেলেপাথর উদ্ধার করলো যৌথ বাহিনী, পাচারকারীর আটক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের আগেই ২১৫ কেজি ওজনের একটি কালো বেলেপাথর উদ্ধার করেছে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন।

 

 এঘটনায় শ্রী কৃষ্ণ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা পাথরটির সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া একটি বাটন মোবাইল ফোনসহ জব্দ করা সামগ্রীর মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা।

সোমবার (২৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।  এর আগে রোববার দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে পাঁচবিবি উপজেলার ৭ কুসুম্বা ইউনিয়নের খামারপাড়া গ্রামে যৌথ অভিযান চালিয়ে পাথরটি উদ্ধার করা হয়।

 

বিজিবি প্রেসবিজ্ঞপ্তিতে জানান , স্থানীয় বিশ্বস্ত সূত্রের মাধ্যমে বিজিবি জানতে পারে, পাঁচবিবি উপজেলার খামারপাড়া এলাকায় সংঘবদ্ধ একটি চক্র ভারতে পাচারের উদ্দেশ্যে কালো বেলেপাথর মজুত করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে ৩০ সদস্যের একটি বিশেষ টহলদল, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাথরটির একটি অংশবিশেষ উদ্ধারসহ শ্রী কৃষ্ণকে আটক করা হয়। আটক শ্রী কৃষ্ণ (৩৪) পাঁচবিবি উপজেলার খামারপাড়া গ্রামের শ্রী ভবেন্দ্র কৃষ্ণের ছেলে। অভিযানের পর উদ্ধার করা পাথরটি ডিজিটাল স্কেলে ওজন করে ২১৫ কেজি পাওয়া যায়। বিজিবির হিসাব অনুযায়ী, পাথরটির সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া আটক ব্যক্তির কাছ থেকে ১ হাজার টাকা মূল্যের একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ করা সামগ্রীর সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা।

অভিযান শেষে উদ্ধার করা বেলেপাথর ও আটক ব্যক্তিকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হবে। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধবিহার, বদলগাছী, নওগাঁর প্রতিনিধির কাছে পাথরটি পাহাড়পুরে নিয়ে যাওয়ার জন্য হস্তান্তর করা হবে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিজিবি ।

 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL