মহাদেবপুর জামায়াতের সাবেক আমির হাফিজ উদ্দিন মাস্টারের জানাজা সম্পন্ন

নওগাঁ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার সাবেক আমির ও বদলগাছী-মহাদেবপুর আসনের এমপি প্রার্থী হাফিজ উদ্দিন মাস্টারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত ১৬ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাঁর নিজ গ্রাম মহীনগর হাইস্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে।

জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন।

হাফিজ উদ্দিন মাস্টারের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় অংশগ্রহণকারীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL