রংপুরে প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা

রংপুর ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 রংপুরে প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে মো. মুকুল হোসেন মাহিদ (২৫) নামে এক যুবক। গত সোমবার দিবাগত রাত ৯টার দিকে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া উপজেলা এলএসডি গোডাউনের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
আগুনে দগ্ধ মুকুল হোসেন মাহিদ লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরল খা গ্রামের মিলান হোসেনের ছেলে। আগুনে তার দুই হাত, দুই পা ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, মুকুল হোসেন মাহিদ দীর্ঘদিন ধরে লালমনিরহাট সদর থানার কাশিপুর র‌্যাব বাজার এলাকার ১৭ বছর বয়সী এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে ওই কিশোরী তার প্রস্তাবে সাড়া দেয়নি। কিশোরীর বাবা কাউনিয়া উপজেলা এলএসডি গোডাউনে নৈশপ্রহরী হিসেবে কর্মরত। তিনি পরিবার নিয়ে গোডাউনের পাশের সরকারি কোয়ার্টারে থাকেন।
জানা যায়, ঘটনার দিন দুপুর থেকে মুকুল হোসেন মাহিদ ওই বাড়ির সামনে ঘোরাফেরা করছিলেন। পরে রাতে তিনি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদল চন্দ্র মণ্ডল বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। দগ্ধ যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL