লোডশেডিং সংকটে সরকারের আরও তৎপরতার আহ্বান রিজভীর » দৈনিক সবুজ বাংলা
০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লোডশেডিং সংকটে সরকারের আরও তৎপরতার আহ্বান রিজভীর

দেশজুড়ে চলমান লোডশেডিং পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিশেষ করে গ্রামাঞ্চলে ভয়াবহ লোডশেডিং হচ্ছে, যা দ্রুত সমাধানে বড় ধরনের উদ্যোগ প্রয়োজন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-তে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের মধ্যে বিদ্যুৎ সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় সরকারকে আরও তৎপর হতে হবে এবং বিদ্যুৎ মন্ত্রণালয়কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, প্রায় ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে, যা জনগণের ভোগান্তি বাড়াচ্ছে। শুধু সংকট নেই বলে দাবি না করে বাস্তবতা স্বীকার করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি—বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও যুদ্ধ—এর কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। ইরান থেকে জ্বালানি বহনকারী জাহাজ আসতে না পারায় এই সংকট তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, ড. সুকোমল বড়ুয়া, ড. আব্দুস সাত্তারসহ দলের অন্যান্য নেতারা।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

জঁ-পল সার্ত্রের ‘ম সঁ স্কাপটুর’’ অবলম্বনে ‘চেম্বার অব বিয়িং’ উৎসবে বধ্যভূমি’র বিশেষ প্রদর্শনী

লোডশেডিং সংকটে সরকারের আরও তৎপরতার আহ্বান রিজভীর

আপডেট সময় : ০৫:৫০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬