এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে ডা. শফিকুর রহমান » দৈনিক সবুজ বাংলা
০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে ডা. শফিকুর রহমান

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন ডা. শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও বিরোধী দলীয় নেতা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয়সহ কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা এবং শহিদ পুলিশ স্মৃতি কলেজের পরীক্ষাকেন্দ্রগুলো তিনি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পরীক্ষার্থীদের সার্বিক সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থতা ও সফলতা কামনায় দোয়া করেন এবং তাদের নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারার জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। কেন্দ্র সচিবদের সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখার পরামর্শও দেন তিনি।

এ সময় পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা।

পরিদর্শনে তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

পরে কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য নির্মিত অস্থায়ী ছাউনি এবং তীব্র গরমে সুপেয় পানির ব্যবস্থাও সরেজমিনে পরিদর্শন করেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত নেন। অভিভাবকরাও পরীক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

জ্বালানিসংকটে বিদ্যুৎ ঘাটতি ৩ হাজার মেগাওয়াট পর্যন্ত হতে পারে: বিদ্যুৎ বিভাগ

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৬:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬