যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অসম বাণিজ্যচুক্তি’ বাতিলের দাবিতে বিক্ষোভ » দৈনিক সবুজ বাংলা
০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অসম বাণিজ্যচুক্তি’ বাতিলের দাবিতে বিক্ষোভ

ড. মুহাম্মদ ইউনূস-এর আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত তথাকথিত অসম বাণিজ্যচুক্তিসহ জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বামপন্থী সংগঠনগুলো।

সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জাতীয় সংসদ ভবন অভিমুখে যাত্রা করে এবং সেখানে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

মিছিলে বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ড. ইউনূসের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা কিছু চুক্তি দেশের স্বার্থবিরোধী এবং তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

বক্তারা বলেন, এসব চুক্তি বাতিল করা হলে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা আরও শক্তিশালী হবে। একইসঙ্গে তারা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

শু/সবা
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অসম বাণিজ্যচুক্তি’ বাতিলের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬