8:30 pm, Tuesday, 23 June 2026

ঈদগাঁওতে আধুনিক প্রযুক্তিবান্ধব অংশীদার সমাবেশ অনুষ্ঠিত

oplus_2

কক্সবাজারে ঈদগাঁওতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস। ২ মে শনিবার ঈদগাঁও উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজারের উপ-পরিচালক ডঃ বিমল কুমার প্রামাণিক।
স্বাগত ও সমাপনী বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রাসেল রানা। অতিথির বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, ঈদগাঁও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ, ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি মোঃ মোক্তারুল ইসলাম, বাংলাদেশ বেতারের ঈদগাঁও উপজেলা সংবাদদাতা মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, পার্টনার ফিল্ড পুষ্টি স্কুলের পরিচালক জাহেদুল আবছার ও শাহেনা আক্তার লিলি সহ সংশ্লিষ্টরা। এতে উত্তম কৃষি চর্চা, উত্তম কৃষি চর্চা বাস্তবায়নে অনুসরণীয় ধাপসমূহ, স্মার্ট কৃষি ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষির ধারণা, পার্টনার ফিল্ড স্কুলসহ বর্তমান সরকারের কৃষি খাতের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের অধিকাংশ লোকের জীবন-জিবীকা কৃষির উপর নির্ভরশীল। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হলে আধুনিক কৃষি ব্যবস্থার কোন বিকল্প নেই।
বর্তমান সরকার কৃষির উন্নয়নে কৃষি বিষয়ক গবেষণাকে অগ্রাধিকার দিচ্ছে। তাই নতুন নতুন গবেষণার মাধ্যমে এ খাতকে আরো সমৃদ্ধ করতে হবে।
সভাপতি তার বক্তব্যে বলেন, কৃষকদের সংগঠন এখনো সরকারিভাবে নিবন্ধিত না হওয়ায় কৃষকরা সরকারি নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তিনি কৃষি প্রধান এ দেশে কৃষকদের জন্য ইনস্যুরেন্স বা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।  তার মতে জলবায়ু উপযোগী কৃষিকে এগিয়ে নেয়ার জন্য সনাতন কৃষি ব্যবস্থাকে জলবায়ু সহনশীল পুষ্টিকর কৃষিতে রূপান্তর করতে হবে।
স্মার্ট কৃষিতে রূপান্তর করা না গেলে দেশে খাদ্য সংকট বাড়বে। অথচ বর্তমান সরকার কৃষি খাতের উন্নয়নকে তাদের ইশতেহারে অগ্রাধিকারে রেখেছে।
কক্সবাজার সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা সুপন বড়ুয়ার সঞ্চালনায় এতে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব আব্দুল সালাম, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, ঈদগাঁও রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আয়াতুল্লাহ ছোট্টু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁওতে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা যথাক্রম রিপন বড়ুয়া, আবিদা নাসরিন তন্নী, শাহ আলম, অক্ষয় দাস, শাহেদ মোহাম্মদ কায়সার, আবছার কামাল, অনিরুদ্ধ বিশ্বাস সহ স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, পার্টনার ফিল্ড স্কুলের সদস্য, সাধারণ কৃষক ও এনজিও কর্মী।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

15 − 14 =

About Author Information

বিএনপির সুর পাল্টে গেছে, আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে: জামায়াত আমির

ঈদগাঁওতে আধুনিক প্রযুক্তিবান্ধব অংশীদার সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০৫:৩৬:৫৭ pm, Saturday, ২ মে ২০২৬