5:00 pm, Wednesday, 3 June 2026

আবারো বেড়ে গেল বিদ্যুতের দাম

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি।

ঘোষণা অনুযায়ী, পাইকারি বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৭ টাকা থেকে বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা হয়েছে। একই সঙ্গে খুচরা বা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২০ ও ২১ মে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে দুই দিনব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বৃদ্ধির আবেদন জানায়।

প্রস্তাব অনুযায়ী, পিডিবি ইউনিটপ্রতি ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়।

তবে বিইআরসির কারিগরি কমিটি গড়ে ইউনিটপ্রতি ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল।

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fifteen − four =

About Author Information

আবারো বেড়ে গেল বিদ্যুতের দাম

Update Time : ০৩:২৯:১৩ pm, Wednesday, ৩ জুন ২০২৬