1:45 pm, Tuesday, 28 April 2026

বাবাকে প্রথম ও সবচেয়ে বড় আদর্শ হিসেবে উল্লেখ করে আবেগঘন পোস্ট জাইমা রহমানের

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর মেয়ে জাইমা রহমান বাবার ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শ নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ দেওয়া ওই পোস্টে তিনি তার বাবাকে নিজের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ পোস্ট দেন জাইমা রহমান।

পোস্টে তিনি লেখেন, ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। তার ভাষায়, তার বাবা তার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। জীবনের যেকোনো পরিস্থিতিতে যাঁর ওপর তিনি নিঃশর্ত ভরসা করতে পারেন, তিনি তার আব্বু।

পোস্টের শেষ অংশে জাইমা রহমান বলেন, বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার বাবার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে লেখেন, সমগ্র বাংলাদেশ অবশেষে তার বাবার অনন্য গুণাবলি প্রত্যক্ষ করবে। তার মতে, এসব অসাধারণ গুণই তাকে দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে—ইনশাআল্লাহ।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

seventeen − eight =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

বাবাকে প্রথম ও সবচেয়ে বড় আদর্শ হিসেবে উল্লেখ করে আবেগঘন পোস্ট জাইমা রহমানের

Update Time : ০৬:৪৫:৫৮ pm, Friday, ২০ ফেব্রুয়ারী ২০২৬